অকৃতজ্ঞ
সাদাসিধে এক নাদুস-নুদুস মুরগী। তার ছিল আঠারোটি বাচ্চা। শেয়ালের কাজ ছিল বাচ্চাগুলোকে পাহারা দেয়া! অথচ শেয়ালের শত চেষ্টার পরও একে একে বাচ্চা হারিয়ে যেতে থাকল। প্রতিটি বাচ্চা হারায় আর মা মুরগী শেয়ালের কাছে নালিশ জানায়। মায়ের কান্না দেখে আকাশ কান্দে, বাতাস কান্দে মহাদরদী শেয়াল মামাও কান্দে!
সব বাচ্চা হারিয়ে মা মুরগীটি পাগল হয়ে গেল। সে শেয়ালকেই বাচ্চা হারানোর জন্য দোষী করল। বলল,
– তুইই আমার বাচ্চাদের খেয়েছিস!
এত জঘন্য অপবাদ সহ্য করা সম্ভব হল না আঠারোটি ভাগ্নে হারানো শেয়াল মামার। রাগে দুঃখে ঘৃণায় অবশেষে মা মুরগিটিকেও খেয়ে ফেলতে বাধ্য হল সে!
সেই থেকে শেয়ালের ধারণা, মুরগীরা আসলেই অকৃতজ্ঞের জাত!
১১/০২/২০২২, ০৮.২৫ PM
