Day: 25/03/2022

ব্যক্তিগত

টোনাটুনি কিংবা উজির নাজির

আমার রুমের সাথে লাগোয়া বারান্দা। কিন্তু আমার বারান্দায় বাসার মানুষদের আনাগোনা কম। নিতান্তই খুব প্রয়োজনে। আমি একা থাকতে পছন্দ করি। গ্রীষ্ম-বর্ষা-শরৎ-হেমন্ত-শীত ও বসন্ত সকল ঋতুতে দরজা-জানালা বন্ধ করে পর্দা দিয়ে ঢেকে রাখি। হঠাৎ একদিন চড়ুই পাখির কিচির মিচির শুনে পর্দা সরিয়ে দেখলাম গল্পের দুই চড়ুই অর্থাৎ টোনাটুনি ওদের ভাষায় খুব জরুরী বিষয়ে আলাপ করছে। আমি তেমন একটা পাত্তা দিলাম না।

Read More