ইসলাম

আল্লাহর অনুগত হওয়া, আনুগত্য করা ও তার নিকট পূর্ণ আত্মসমর্পন করা। বিনা দ্বিধায় আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলা এবং তার দেওয়া বিধান অনুসারে জীবন যাপন করা নামই ইসলাম।

ইসলামধর্ম

জাকাত দিন, সম্পদ পবিত্র রাখুন

কোনো মুসলমান নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে সেদিন থেকে এক চান্দ্রবছর (৩৫৪ দিন) পূর্ণ হলে তাঁকে জাকাত প্রদান করতে হয়। এরপর তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকলে প্রতি চান্দ্রবছরে একবার জাকাত প্রদান করতে হয়। নিসাব হলো সাড়ে সাত ভরি সোনা, সাড়ে বায়ান্ন ভরি রুপা অথবা এর কোনো একটির সমমূল্যের নগদ টাকা বা ব্যবসার পণ্য। বিনিময়যোগ্য বৈদেশিক মুদ্রা, ট্রাভেলস চেক, ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট।

Read More
ইসলামধর্ম

রমজান তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও তাৎপর্য

রমজান ইবাদতের মাস। মহান রবের নৈকট্য লাভের মাস। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ। আল্লাহর নৈকট্য অর্জনের প্রধান সহায়ক নফল বা বাড়তি ইবাদত। ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত উত্তম। আল্লাহ বলেন, ‘হে কম্বলাবৃত! রাতে দণ্ডায়মান হও কিছু অংশ বাদ দিয়ে; অর্ধরাত্রি অথবা তদপেক্ষা কিছু কম অথবা তদপেক্ষা বেশি।

Read More
ইসলামধর্ম

তারাবিহ নামাজের মাহাত্ম্য ও বিধান

রমজান মাসের বিশেষ ইবাদত হলো তারাবিহর নামাজ। নবী করিম (সা.) বলেন, ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবিহ নামাজ পড়বে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে (বুখারি, হাদিস: ৩৬)।’ রমজানের চাঁদ দেখা গেলে রোজার আগেই তারাবিহ নামাজ আদায় করা রমজানের সুন্নাত। এমনকি যাঁরা শরিয়তসম্মত কোনো গ্রহণযোগ্য ওজরের কারণে রোজা পালনে অক্ষম, তাঁরাও সুযোগ ও সামর্থ্য থাকলে তারাবিহ নামাজ পড়বেন।

Read More
ইসলামধর্ম

দ্বীনের আলোকে বিবাহ ও সৎ চরিত্র সমাচার

ভার্সিটির শেষ বর্ষে বিয়ে করলাম। বর্তমান আদু ভাই টাইপ সমাজে এটা নাকি অল্প বয়সে বিয়ে করা। যাই হোক, আমি আর আমার বউ সিএনজি’র অপেক্ষায় দাঁড়িয়ে আছি, হঠাৎ ভার্সিটির এক স্যারের সাথে দেখা। আমার মত একজন দাঁড়িওয়ালা লোককে দাঁড়িয়ে থাকতে দেখলো এক নিকাবির পাশে। ব্যস, স্যার ২+২=৪ মিলায় দিলেন।
– কি ব্যাপার, তুমি বিয়া করসো নাকি!
– জ্বি স্যার!

Read More