ইসলাম

আল্লাহর অনুগত হওয়া, আনুগত্য করা ও তার নিকট পূর্ণ আত্মসমর্পন করা। বিনা দ্বিধায় আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলা এবং তার দেওয়া বিধান অনুসারে জীবন যাপন করা নামই ইসলাম।

ইসলামধর্ম

ধূমপান ও মাদক ছেড়ে দেওয়ার মাস রমজান

মাকাসিদে শরিয়া বা ইসলামি বিধানাবলির উদ্দেশ্য হলো: জীবন রক্ষা, সম্পদ রক্ষা, জ্ঞান রক্ষা, বংশ রক্ষা, ধর্ম রক্ষা। ইসলামে সব ক্ষতিকর জিনিসই নিষিদ্ধ। মদ ও মাদক শরিয়তের বিধানসমূহের উদ্দেশ্যাবলির পরিপন্থী। ধূমপান মাদকের প্রথম পদক্ষেপ। মদ ও মাদক পাপাচারের মূল এবং কবিরা গুনাহের অন্যতম (তবরানি ও বায়হাকি)। মদ্যপান ও মাদক সেবন অন্যান্য পাপের দ্বার উন্মুক্ত করে দেয়। এ জন্যই সব ধরনের মদ ও মাদক ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ।

Read More
ইসলামধর্ম

নৈতিক চরিত্রের উৎকর্ষ সাধনে রমজান

পবিত্র রমজান তাকওয়ার মাস। তাকওয়া মানে আত্মসুরক্ষা। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য—এ ষড়্‌রিপু হলো মানুষের মানবীয় গুণাবলির শত্রু। যেসব বৈশিষ্ট্য মানুষের জ্ঞানকে বাধাগ্রস্ত করে, তাদের বলা হয় রিপু বা শত্রু। এরা মূলত জ্ঞানের শত্রু। এগুলো মানব প্রবৃত্তিরই অংশ। এসবের সুনিয়ন্ত্রিত ব্যবহার মানুষকে সুসভ্য ও উন্নততর করে। এগুলোর অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষকে পশুরও অধম করে দেয়। অধঃপতনের অতল তলে নিমজ্জিত করে ফেলে।

Read More
ইসলামধর্ম

জাকাত করুণার দান নয় বঞ্চিতদের পাওনা

মানুষের মানবিক গুণাবলি বিকাশের জন্য সহায়ক রমজান। রোজা পালনের মাধ্যমে ধনীরা গরিবের দুঃখ বুঝতে পারে, ক্ষুধা-তৃষ্ণার জ্বালা অনুভব করতে পারে। অসহায় নিরন্ন মানুষের ও খাদ্যের সম্মান বুঝতে পারে। রোজা পালনের মধ্য দিয়ে ধনীরা অন্নহীন গরিব মানুষ একমুঠো খাবারের জন্য অন্যের দ্বারে হাত পাতে কেন, তা কিছুটা হলেও অনুধাবন করতে পারে। এটুকু অনুভূতি জাগ্রত হওয়াই রোজা ও রমজানের বড় শিক্ষা।

Read More
ইসলামধর্ম

রোজার কাজা, কাফফারা ও ফিদিয়া আদায়ের উপায়

রমজান মাস আল্লাহ তাআলার অনন্য নেয়ামতে পরিপূর্ণ। বান্দা তা স্বচ্ছন্দে পালন করবে। কোনো কারণে সময়মতো পালন করতে না পারলে তা কাজা আদায় করবে। আল্লাহ তাআলা বলেন, ‘সিয়াম বা রোজা নির্দিষ্ট কয়েক দিন। তবে তোমাদের যারা পীড়িত থাকবে বা ভ্রমণে থাকবে, তারা অন্য সময়ে এর সমপরিমাণ সংখ্যায় পূর্ণ করবে। আর যাদের রোজা পালনের সক্ষমতা নেই, তারা এর পরিবর্তে ফিদিয়া, একজন মিসকিনকে (এক দিনের নিজের) খাবার দেবে।

Read More
ইসলামধর্ম

যেভাবে ক্ষমা চাইলে সব অপরাধ মাফ হয়

মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি গাফুরুর রাহিম, পরম ক্ষমাশীল। অতি দয়ালু। তিনি ভুলত্রুটি, পাপতাপ, যাবতীয় অপরাধ ক্ষমা করেন। দয়া ও করুণা বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নানাভাবে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বলেন, ‘আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদহানি, প্রাণহানি ও ফসলের ক্ষতির মাধ্যমে; তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের।

Read More
ইসলামধর্ম

রমজানে থাকুন স্বাস্থ্য সচেতন

ইফতার ও সাহ্‌রির সুন্নত পালন ও স্বাস্থ্য সুরক্ষার প্রতি যত্নবান থাকতে হয়; যাতে ইবাদতের বিঘ্ন না ঘটে। তারাবিহ নামাজের পর হালকা ঘুম উপকারী। আল্লাহ তাআলা বলেন, ‘নিদ্রাকে তোমাদের জন্য বিশ্রামস্বরূপ দিয়েছি, রাতকে দিয়েছি আবরণ রূপে।’ (সুরা-৭৮ নাবা, আয়াত: ৯-১০)। এতে তাহাজ্জুদ যথার্থ হয় ও সাহ্‌রি গ্রহণে সুবিধা হয়। ঘুমের জন্য সাহ্‌রি যেন ছুটে না যায়; প্রয়োজনে দিনে কিছুক্ষণ ঘুমানো যেতে পারে।

Read More
ইসলামধর্ম

তাকওয়ার বাস্তব প্রশিক্ষণ রমজান

মুমিনের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো তাকওয়া। ইখলাস ও তাকওয়া সফলতার মানদণ্ড। তাকওয়া হলো আল্লাহর ভালোবাসা হারানোর ভয়, আল্লাহর অসন্তোষের ভয়। প্রকৃত মুমিন তাকওয়া দ্বারাই পরিচালিত হন। তাকওয়া মানুষকে পাপ থেকে দূরে রাখে এবং সৎকাজে অনুপ্রাণিত করে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা যারা ইমান এনেছ, তারা তাকওয়া অর্জন করো।’ (সুরা-৩৩ আহজাব, আয়াত: ৭০)। কোরআন কারিমে বলা হয়েছে, ‘যারা ইমান আনল এবং তাকওয়া অর্জন করল;

Read More
ইসলামধর্ম

অসুস্থ, অক্ষম ও সফররত অবস্থায় রোজার বিধান

শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সক্ষম, স্বাভাবিক জ্ঞানসম্পন্ন, সাবালক সব মুসলমান নারী ও পুরুষের জন্য রমজানে পূর্ণ মাস রোজা পালন করা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের যারা রমজান মাস পাবে, তারা যেন রোজা পালন করে। আর তোমাদের যারা পীড়িত থাকবে বা ভ্রমণে থাকবে, তবে অন্য সময়ে তা এর সমপরিমাণ সংখ্যায় পূর্ণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তিনি তোমাদের প্রতি কঠিন করতে চান না।

Read More
ইসলামধর্ম

ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২৩১০, সর্বনিম্ন ৭৫ টাকা

এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি এ হার নির্ধারণ করেছে। আজ শনিবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।

Read More
ইসলামধর্ম

রমজানে নারীর রোজা ও আমল

ইবাদত ও প্রতিদানে নারী ও পুরুষের রয়েছে যথাযথ যৌক্তিক অধিকার। আল্লাহ তাআলা বলেন, ‘যদি কোনো বিশ্বাসী নারী বা পুরুষ সৎকর্ম করে, অবশ্যই তারা জান্নাতে প্রবেশ করবে (সুরা-৪ নিসা, আয়াত: ১২৪)।’ মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘কোনো নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, রমজান মাসে পূর্ণরূপে রোজা পালন করে, নিজের সম্ভ্রম ও ইজ্জত-আবরু রক্ষা করে এবং শরিয়াহসম্মত বিষয়ে স্বামীর আনুগত্য করে।

Read More